1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান রাজপরিবারের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না। সোমবার (৭ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটেনের রাজা চার্লস।

সরকার ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করার পর থেকে হ্যারি ও মেগান এখন সাধারণ নাগরিকদের মতো ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করছেন।
রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, রাজপরিবারের কার্যক্রমে যুক্ত না থাকলেও হ্যারি ও মেগানের বর্তমান রাজকীয় খেতাব বা মর্যাদায় কোনো পরিবর্তন আসছে না। তাদের দাতব্য ও বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হিসেবেই পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে স্বাধীন জীবনযাপন ও অর্থ উপার্জনের জন্য যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন এই দম্পতি।

যুক্তরাষ্ট্রের টানা ছয় বছর বসবাসের পর সম্প্রতি তারা পরিবারসহ ব্রিটেনে ফিরে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ