1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

কনওয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে হায়দরাবাদকে হারালো চেন্নাই

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৭১ Time View

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন রবীন্দ্র জাদেজা। তিন উইকেট ও কিপটে বোলিংয়ে ৭ উইকেটে ১৩৪ রানে থামায় হাদয়রাবাদকে। এরপর ব্যাট হাতে ডেভিড কনওয়ের অপরাজিত অর্ধশতকের ইনিংসে ৭ উইকেটের জয় পায় চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ে টস হেরে আগে ব্যাটে নামে সানরাইজার্স হায়দরাবাদ। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে সংগ্রহ করে ৭ উইকেটে ১৩৪ রান। জবাবে ব্যাটে নেমে ৩ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের নোঙরে পৌঁছায় ধোনির দল। এ নিয়ে ৬ ম্যাচে ৪ জয়ে টেবিলের তিনে আসলো চেন্নাই। সমান ম্যাচ খেলে ৪ হারে নয়ে মার্করামের দল।
Bkash July
আগে ব্যাটে নেমে শুরুটা খারপ হয়নি সানরাইজার্সদের। প্রথম উইকেট জুটিতে আসে ৩৫ রান। ৪.২ ওভারে ফেরেন হ্যারি ব্রুক। ১৩ বলে ১৮ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটের পতন হয় ৭১ রানে। ২৬ বলে ৩৪ রান করে ফেরেন অভিষেক শর্মা।
এরপর ৮৪ থেকে ১১৬ রানে আরও চার ব্যাটারকে হারায় সফরকারী দল। ব্যাটারদের কেউই করতে পারেননি উল্লেখযোগ্য পারফরম্যান্স। শেষ অবধি ১৩৪ রানে থামে সফরকারীদের ইনিংস।
Reneta June
স্বাগতিকদের হয়ে জাদেজা নেন তিনি উইকেট। মাথেশা, আকাশ সিং ও থিকশানা নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় চেন্নাই। প্রথম উইকেটে আসে ৮৭ রান। এগারোতম ওভারের শেষ বলে ফেরেন ঋতুরাজ। ৩০ বলে ৩৫ রান করেন তিনি। দলীয় ১১০ রানে ফেরেন আজিঙ্কা রাহানে। ১০ বলে ৯ রান করেন এই ব্যাটার।
সতেরো ওভারের শেষ বলে আমবাতি রাইডু ফেরেন দলীয় ১২২ রানে। ৯ বলে ৯ করেন তিনিও। এরপর মঈন আলীকে নিয়ে দলকে জয়ের নোঙরে পৌঁছান ডেভিড কনওয়ে। ৫৭ বলে ৭৭ রান করেন কিউই ব্যাটার। হায়দরাবাদের হয় দুই উইকেট নেন মায়াঙ্ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ