1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

কেকেআর শিগগিরই শক্তিশালী প্রত্যাবর্তন করবে, আশা লিটনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৬৩ Time View

চলমান আইপিএলে প্রথমবার খেলতে গেছেন লিটন দাস। আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন এই বাংলাদেশি ওপেনার। তিনি দলের সঙ্গে যোগ দেওয়ার পর দুটি ম্যাচ খেললেও হারের তিক্ত স্বাদ পেয়েছে কলকাতা। এই দুই ম্যাচেই সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে লিটনকে।

রোববার (১৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছিল কলকাতা। তবে ভেঙ্কটেশ আইয়ারের অসাধারণ সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত মুম্বাইয়ের কাছে ৫ উইকেটে হারতে হয়েছে কেকেআরকে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের কাছেও পরাজয় বরণ করেছে নীতিশ রানার দল।

তবুও কলকাতার জার্সিতে মাঠে খেলতে নামতে পারেননি লিটন। তিনি আদৌ আইপিএলে মাঠে নামতে পারবেন কি না, তাও নিশ্চিত নয়। তবে নিজে খেলতে না পারলেও টানা দুই হারে হতাশ নন দলটির বাংলাদেশি এই ওপেনার। লিটনের আশা, কলকাতা শিগগিরই ঘুরে দাঁড়াবে।

সোমবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের একটি ছবি আপলোড করেন লিটন। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘আশা করি কেকেআর শিগগিরই শক্তিশালী প্রত্যাবর্তন করবে!’

কলকাতার পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল)। যে ম্যাচে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে লিটনের কেকেআর। ওই ম্যাচে লিটন-মোস্তাফিজকে দেখা যাবে কিনা, তার জন্য অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশি ভক্তদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ