1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৬৮ Time View

পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে তীব্রতর হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইলসা। ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বা শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ওই অঞ্চলে আঘাত হানতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এক দশকেরও বেশি সময়ের মধ্যে অস্ট্রেলিয়ায় আছড়ে পড়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ইলসা সবচেয়ে বেশি শক্তিশালী।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর বিওএম জানায়, আকরিক লোহা রফতানির প্রধান বন্দর পোর্ট হেডল্যান্ড ও রাজ্যের বৃহত্তম আদিবাসী আবাসস্থল বিদ্যাডাঙ্গার কাছে ভূমিতে আঘাত হানবে এই ঝড়।
আজ প্রথম প্রহরে ঘূর্ণিঝড়টি উপকূল বরাবর দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ২৮৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
বিওএমের সিনিয়র আবহাওয়াবিদ মিরিয়াম ব্র্যাডবেরি বলেছেন, এই শক্তির বাতাস অত্যন্ত বিপজ্জনক। এটি শুধু গাছ, বিদ্যুতের খুঁটি, ছাদ এবং ঘরের ক্ষতি করতে পারে না; এই গতির বাতাস আপনার উঠোন থেকে নৌকা, ট্রেলার বা ক্যারাভানকে তুলতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ