1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘সিংঘাম-২’এর কাজ শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২
  • ১৭৫ Time View

হরির পরিচালনায় ২০১০ সালে নির্মিত হয়েছিল ‘সিংঘাম’ যা প্রচুর ব্যবসা করেছিল। এটি ছিল তামিল হিরো সুরিয়ার কেরিয়ারের সেরা কাজ। তামিল স্টার সুরিয়ার সাড়া জাগানো হিট ছবি ‘সিংঘাম’ এর পর শুরু হয়েছে এর প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সিংঘাম-২’ এর কাজ।

এবারে সুরিয়ার সাথে থাকছে হানসিকা মোতালি ও আনুশকা শেঠী। এছাড়া শান্তনাম ও বিবেককে নেয়া হয়েছে কমেডিয়ান হিসেবে। সিক্যুয়েলটির গানের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

‘সিংঘাম’ এত জনপ্রিয় হয়েছিল যে হিন্দি ‘সিংঘাম’ ও বাংলা ‘শত্রু’ নামে এর রিমেক করা হয়েছিল। আর হিন্দি ‘সিংঘাম’ তো রেকর্ড ১০০ কোটি টাকা আয় করেছিল। দেখা যাক আগের মত এবারো ‘সিংঘাম-২’ হিট হয় কি না।

বর্তমানে সুরিয়া ‘মাত্তাল’ ছবি নিয়ে ব্যস্ত আছেন, যা আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ