1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

সুশান্তের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন স্মৃতি ইরানি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

প্রায় তিন বছর আগে মৃত্যু হয়েছে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের। সেই ঘটনা এখনও অভিনেত্রী স্মৃতি ইরানির চোখে জল এনে দেয়। নীলেশ মিশ্রর ‘দ্য স্লো ইন্টারভিউ’তে স্মৃতি জানান, সুশান্তকে তিনি বলেছিলেন, নিজেকে যেন শেষ না করে দেয়।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের বলা হয়, স্মৃতি জানান, সিরিয়ালের শুটিং করার সময় তিনি সুশান্ত, অমিত সাধদের দেখেছেন। একবার ইফির মঞ্চে শেখর কাপুরের সঙ্গে সুশান্তকেও ডেকেছিলেন। অভিনেতার মৃত্যুর খবর এক ভিডিও কনফারেন্সের মাঝে পান স্মৃতি। কনফারেন্স থামিয়ে দিয়েছিলেন তিনি।
স্মৃতি জানান, সুশান্তকে তিনি একবার বলেওছিলেন, ‘ভাই নিজেকে শেষ করে দিও না।’ কিন্তু যা হওয়ার তাই-ই হল। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন ভারতের কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী।
সুশান্তের মৃত্যুর পর অমিত সাধকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন স্মৃতি। হাজারও কাজের মাঝে অমিতকে ফোন করতেন। যাতে দুটো কথা বলা যায়।
অভিনেত্রী জানান, এক বিখ্যাত অভিনেত্রীরও মানসিক চাপ ভাগ করে নিতে প্রায় ১৭ বছর পর তাকে ফোন করেছিলেন। তাও আবার ভোর সাড়ে পাঁচটায়।
এই সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের অনেক কথাই জানিয়েছেন স্মৃতি। যখন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় গিয়েছিলেন বাবার কাছ থেকে ১ লাখ টাকা ধার করেছিলেন তিনি। মিস ইন্ডিয়া হওয়ার পর যে পুরস্কার পেয়েছিলেন তা থেকে বাবাকে দিয়ে ষাট হাজার রুপি শোধ করেছিলেন। শর্ত ছিল ঠিক সময় পুরো টাকা না দিতে পারলে বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে হবে। তাতে স্মৃতি একেবারেই রাজি ছিলেন না। তাই মাসিক ১৫০০ টাকার বিনিময়ে ‘ম্যাকডনাল্ড’স’-এ বাসনমাজা, ঝাড়ু দেয়ার কাজ করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ