1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র শবে বরাত ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি স্বর্ণের দামে আবারও বড় লাফ, আজ থেকে কার্যকর

পাকিস্তানকে সিরিজ হারের লজ্জা দিয়েছে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪১ Time View

পাকিস্তানের বিপক্ষে কোনো ফরম্যাটের ক্রিকেটে আফগানিস্তানের ছিল না জয়। ২৪ মার্চ সারজায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়ে সেই ইতিহাস রচনা করেছে রশিদ খানের দল।
৪৮ ঘন্টা পর একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো পড়শি দেশের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ জয়ের উৎসব করেছে।
রোবরার রাতে শুরুতেই সারজায় পাকিস্তানকে ব্যাকফুটে নামিয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকী। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে সিয়াম আইয়ুবকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন (০)। পরের বলে আবদুল্লাহ শফিককে ফিরিয়ে দিয়েছেন এলবিডাব্লুউতে। স্কোরশিটে রান ওঠার আগে ২ উইকেট হারিযে বিপর্যস্ত পাকিস্তানের স্কোর এক পর্যায়ে ছিল ৬৩/৫।
সেখান থেকে ৬ষ্ঠ উইকেট জুটিতে ইমাদ ওয়াসিম-সাদাব খান ৫৪ বলে ৬৭ রান যোগ করলে চ্যালেঞ্জিং স্কোর পায় (১৩০/৬) পাকিস্তান। ইমাদ ওয়াসিম ৫৭ বলে ৩ চার, ২ছক্কায় ৬৪ রানে ছিলেন অপরাজিত।সাদাব থেমেছেন ৩২ রানে।প্রথম তিন বলে ২ উইকেট নেয়া ফজলহক আর কোনো উইকেট পাননি (২/১৯)। লেগ স্পিনার রশিদ খান ছিলেন মিতব্যয়ী বোলার (৪-০-১৬-১)।
১৩১ রানের টার্গেটে নেমে ব্যাটিং পাওয়ার প্লে-তে (৪৫/১) জয়ের আবহ পেয়েছে আফগানিস্তান। দ্বিতীয় উইকেট জুটির ৬৯ বলে ৫৬ এবং অবিচ্ছিন্ন ৪র্থ উইকেট জুটির ১৫ বলে ৩১ রানে ১ বল হাতে রেখে ৭ উইকেট জিতেছে আফগানিস্তান।
শেষ ১২ বলে ২২ রানের চ্যালেঞ্জটা পাড়ি দিয়েছে আফগানিস্তান ১৯তম ওভারে নাসিম শাহ’কে ২টি ছক্কা মেরে। ওই ওভারে নাসিম শাহ’র খরচা ১৭ রান আফগানিস্তানের জয়ে হয়েছে সহায়ক।
শেষ ৬ বলে ৫ রানের টার্গেট নিয়ে আর ভাবতে হয়নি। জামানকে নাজিবুল্লাহ জাদরান থার্ডম্যান দিয়ে বাউন্ডারি শটে সিরিজ নিশ্চিত করেছেন।গুরবাজ ৪৯ বলে ৪৪, ইব্রাহিম জাদরান ৪০ বলে ৩৮ রান করেছেন। নাজিবুল্লাহ জাদরান ১২ বলে ২৩ এবং নবী ৯ বলে ১৪ রানে ছিেলেন অপরাজিত।
এই সিরিজকে হালকাভাবে দেখে ক্ষতিটা হয়েছে পাকিস্তানের। সেরা ২ ব্যাটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহীন শাহ আফ্রিদিকে ছাড়া সারজায় সিরিজ খেলতে এসে আফগানিস্তানের কাছে সিরিজ হারের লজ্জা পেতে হলো পাকিস্তানকে।
পাকিস্তান : ১৩০/৬ (২০.০ ওভারে)
আফগানিস্তান : ১৩৩/৩ (১৯.৫ ওভারে)
ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : ফজলহক ফারুকী (আফগানিস্তান)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ