1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

নতুন রোগে আক্রান্ত অমিতাভ বচ্চন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অমিতাভ বচ্চন। সপ্তাহখানেক আগে দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন এই বলিউড তারকা। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র ছবির শুট করতে গিয়ে এই কাণ্ড। আপাতত বর্ষীয়ান অভিনেতা সুস্থ না হওয়া পর্যন্ত ছবির শুটিং স্থগিত থাকবে বলেই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। কিন্তু এরই মাঝে নতুন রোগে আক্রান্ত হলেন অমিতাভ।

অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই এই ঘটনা ঘটে। কিন্তু বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে সোমবার (৬ মার্চ) অমিতাভ নিজেই সোশ্যাল মিডিয়ায় চোট পাওয়ার কথা জানিয়েছেন। দুশ্চিন্তায় ছিলেন তার ভক্তরা। জানা গিয়েছিল, নিশ্বাস নিতে কষ্ট, পাশফেরা, চলাফেরা করাতেও যন্ত্রণা হচ্ছে কারণ মূলত আঘাত লেগেছে পাঁজরের মাংসপেশীতে। আপাতত, চিকিৎসকের পরামর্শে তিনি মুম্বাইতেই বিশ্রাম করছেন।

সম্প্রতি নিজের ব্লগে শরীর-স্বাস্থ্যের খবর দিলেন বিগ বি। যেখান থেকে জানা গেল, নতুন রোগ দেখা দিয়েছে। পায়ের পাতার নিচে ক্যালাসের ভিতর ফোস্কা পড়েছে। যার জেরে হাঁটাচলা তো দূরের কথা, ব্যথায় কাতরাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা।

একইসঙ্গে তিনি জানান, পাঁজরে এখনও অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। বাড়িতেই চিকিৎসার চেষ্টা হয় কিন্তু তাতে ফল না পেয়ে মধ্যরাতে চিকিৎসক ডেকে পরামর্শ নেওয়া হয়েছে। পায়ের পাতার ফোস্কার চিকিৎসা চলছে। পুঁজ বের করা হয়েছে ফোস্কা থেকে। ড্রেসিং করে রাখা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ