1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’ ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

স্মার্ট বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার উৎস বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৬৫ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, আজকে যেমনি ডিজিটাল বাংলাদেশ হয়েছে তেমনি বঙ্গবন্ধুর অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ হব।
আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মন্ত্রী আরও বলেন, কে কোন ধর্মের, তা নিয়ে আমরা যেন কোনো বৈষম্য না করি। এদেশে সবাই যার যার বিশ্বাস নিয়ে ধর্ম পালন করবে ও প্রচার করবে। কারণ এদেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। ধর্মহীন বাংলাদেশ নয়।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মানবিকতা, অসাম্প্রদায়িকতা, পরমসহিষ্ণুতার চর্চা করতে হবে এবং সৎ জীবনযাপন করতে হবে। তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়ার সোনার মানুষ হতে পারব।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ