1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

আমি লোক দেখানো নকল মানুষ না: পরীমনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৭৭ Time View

সম্প্রতি ঢাকাই সিনেমার অনেক তারকাকেই দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে নাম উল্লেখ না করে নানা ইস্যুতে এক অপরে খোঁচা দিচ্ছেন। তবে এ ক্ষেত্রে বরাবরই ব্যতিক্রম চিত্রনায়িকা পরীমনি। কোনো লুকোছাপা নেই, যা বলেন সরাসরি। তবে এবার একটু রসহ্য রেখে তিনিও খোঁচা দিলেন। আর তাতে ইন্ধন যোগালেন তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।
বৃহস্পতিবার ভোর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কারো নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাত সাড়ে তিনটায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারন আমি লোক দেখানো নকল মানুষ না।’
এদিকে পরীমনির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতই। আমারা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা।’
রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারেনা। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারন ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’
পরীমনির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।’
স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারও নাম উল্লেখ করেননি এই তারকা। কদিন আগেই পরী-রাজ দম্পতি একমাত্র সন্তানের বয়স সাতমাস পূর্ণ হয়েছে। রাজ কাজে ব্যস্ত থাকলেও, আপাতত ছেলে রাজ্যকে নিয়েই সব ব্যস্ততা দেখা যায় পরীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ