1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

যে কারণে হিংসা হচ্ছে ফারিয়ার!

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৭৫ Time View

জনপ্রিয় মডেল ও অভিনেত্র ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছিলেন তিনি। এরপর শুরু করেন শোবিজ যাত্রা। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে অভিনয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন পড়াশোনায়।

কয়েক বছর মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছেন। দেশে ফিরে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টসহ, এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছেন সরব। প্রায় সময়ই নানা ধরনের ইস্যুতে স্ট্যাটাস দিয়ে থাকেন।

শনিবার (১১ মার্চ) তেমনই এক পোস্ট দেখা গেল। যদিও বিষয়টি তিনি অনেকটা মজার ছলে দিয়েছেন। তিনি লেখেন, ‘সবার (পিএম) প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়া দেখে, খুব হিংসা লাগল। প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য হলেও আমাকে একটি সিনেমা করতে চাই। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। একটু না হয় দেখি। যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা কত ভাগ্যবান। হিংসা লাগলেও যারা পেয়েছেন তাদের শুভকামনা।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দিনের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন বিজয়ী ও তাদের ভক্ত শুভাকাঙ্ক্ষিরা। দুদিন ধরে অভিনন্দনের বন্যায় ভাসছেন বিজয়ী শিল্পী, কলাকুশলীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ