1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

যৌন হয়রানির বিরুদ্ধে কখনো মুখ বন্ধ রাখা উচিত নয়: সাই পল্লবী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

ভারতের দক্ষিণী তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। চিকিৎসাবিদ্যার ছাত্রী ছিলেন তিনি। সেখান থেকে তার নায়িকা হওয়ার যাত্রাটা অনেকটা স্বপ্নের মতো। তবে অভিনেত্রী হয়ে ওঠার যাত্রায় বেশ কিছু কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাকে।
অভিনয় জীবনের অনিশ্চয়তা নিয়ে বরাবরই ধারণা ছিল তার। কিন্তু কবে যে এই পেশার প্রেমে পড়ে যান, তা বুঝতেই পারেননি অভিনেত্রী।

চলচ্চিত্র জগতে কাজ করার যেমন কিছু সুবিধা আছে, তেমনই রয়েছে কিছু অসুবিধাও। বেশ কিছু বছর ধরেই যৌন হয়রানির বিরুদ্ধে ‘মি-টু’ আন্দোলনে মুখ খুলেছেন অভিনেত্রীরা। ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য অনেক সময়ই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের।
এবার ‘মিটু’ এবং শারীরিক-মানসিক নির্যাতন প্রসঙ্গে অভিমত জানালেন সাই পল্লবী। অভিনেত্রী বলেছেন, যৌন হয়রানির বিরুদ্ধে কখনোই মুখ বন্ধ রাখা উচিত নয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সাই পল্লবী বলেন, ‘শারীরিক নিগ্রহ বা নির্যাতন তো অনেক দূরের কথা। যদি কেউ যদি নোংরা ভাষায় কথা বলে, অথবা যদি কোনো ভাবে আকারে-ইঙ্গিতেও মনে হয় যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাহলে কখনও মুখ বন্ধ রাখা উচিত নয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো দরকার।’
এদিকে শোনা যাচ্ছে, ‘পুষ্পা’র সিনেমার সিক্যুয়ালে দেখা যেতে সাই পল্লবীকে। শোনা যাচ্ছে, আগামী কিছু দিনের মধ্যে এই সিনেমার শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ