1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান

মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৬৮ Time View

আগামী রোববার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। এরপর ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। শুক্রবার এই দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি।
মিরপুরের মাঠে বসে খেলা দেখতে হলে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের বাকি সব ম্যাচের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এ ছাড়া টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা।
ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি- ১৫০০ টাকা। নর্থ/সাউথ স্ট্যান্ড গ্যালারীতে ৩০০ টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা।
ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা করে। শেষ দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। এই কাউন্টার খোলা থাকবে সকাল ৯.৩০টা থেকে সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত।
শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের মূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউস- ৫০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
প্রাপ্তিস্থান : শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম (মিরপুর)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ