1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

জীবনে বিয়ে-সন্তান কিছুই চাই না : রাখি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত তিনি। এবার ফের আলোচনায় এসেছেন বলিউডের মিরচি গার্ল।

দুবাইয়ে বাড়ি-গাড়ি কিনেছেন তিনি। সোমবার (৬ মার্চ) রাতে মুম্বাই এয়ারপোর্টে পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন তিনি।

সম্প্রতি আদিলকে নিয়ে মুখ খুলেছেন রাখি। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাইসুরু জেল থেকে আদিল আমাকে ফোন করেছিল। আদিল বলেছে, ‘আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আমি আরেকটা সুযোগ চাইছি।’

আদিলের এসব কথা শোনার পর বেশ কিছু শর্ত দেন রাখি। তা স্মরণ করে রাখি সাওয়ান্ত বলেন, ‘আদিল যদি ফিরে আসতে চায় তবে তাকে লিখিত দিতে হবে যে, সে আর কখনও আমার সঙ্গে প্রতারণা করবে না, শারীরিকভাবে নির্যাতন করবে না, আমার কাছ থেকে যে টাকা নিয়েছে তা ফেরত দেবে, নারীদের সঙ্গে আর খারাপ আচরণ করা যাবে না এবং আমার সঙ্গে যে বিয়ে হয়েছে সেটাতেই থাকতে হবে। আদিলকে এসব শর্ত বলার পর আইনিভাবে লিখিত দিতে রাজি নয় সে। তাহলে কি আদিল ফিরতে চায় আমাকে খুন করে প্রতিশোধ নিতে? আদিল ফেরার পর যদি এমন কিছু ঘটে তবে সেই দায় কে নেবে?’

এদিকে রাখি আরও জানান, তিনি আর কখনও বিয়ে করতে চান না। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আদিলকে কখনও ডিভোর্স দেব না। কারণ, আমি চাই না আর কোনো মেয়ের জীবন ও নষ্ট করুক। আমি এই জীবনে আর বিয়েও করতে চাই না; সন্তানও চাই না। আমার ছাত্র-ছাত্রীরাই আমার সন্তান। মাদার তেরেসা বিয়ে করেননি। তিনি গরিব বাচ্চাদের দেখাশোনা করেছেন। যদিও আমি তার ধারেকাছে নেই, কিন্তু চেষ্টা তো করতে পারি।’

প্রসঙ্গত, বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গয়না চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল দুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জেলহাজতে রয়েছেন আদিল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ