1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিশ্বাসভঙ্গের দায়ে শাহরুখপত্নী গৌরীর বিরুদ্ধে এফআইআর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৮৫ Time View

মোটা অঙ্কের টাকা দিয়েও নির্ধারিত সময়ে মেলেনি ফ্ল্যাট। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগ মুম্বাইয়ের এক ব্যক্তি বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে লখনউয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন। তার অভিযোগ, ৮৬ লাখ রুপি মূল্য দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।
গৌরী খান ছাড়াও এফআইআরে নাম রয়েছে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানির। এফআইআর দায়েরকারী ওই ব্যাক্তির নাম যশবন্ত।
তার অভিযোগ, ৮৬ লাখ রুপি দিয়ে তাদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই ডেভেলপমেন্ট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী খান। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত। যশবন্তের দাবি, গৌরী খান যেহেতু ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই বিশ্বাসভঙ্গের দায় তার উপরেও বর্তায়। তাই তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি।
বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরী খান। তবে সম্প্রতি ওই সংস্থার সঙ্গে তার কোনো চুক্তি আছে কি না, তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ