1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’ ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

এক জীবন চলে যাবে কিন্তু সেগুলো ফিরে পাবে না : মাহি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৬ Time View

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয় ও রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি সম্প্রতি রাজনীতিতেও সরব হয়েছেন তিনি। তবে ব্যস্ততা যতই থাকুক, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস ও ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন এই নায়িকা।

মাহির ভাষ্যমতে, ‘আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে সুখে থাকো। সেই নেয়ামতগুলোকে পরিচর্যা করো। কোনো কিছু মনের মত না হলে, মনকে কন্ট্রোল করো।’

তিনি যোগ করেন, ‘বেশি সুখের আশায় আল্লাহর দেওয়া নেয়ামতগুলোকে পায়ে ঠেলো না। পরে কি হারালাম কি হারালাম করতে করতে এক জীবন চলে যাবে, কিন্তু সেগুলো আর ফিরে পাবে না।’

প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। এছাড়াও রাজনীতির মাঠেও স্ত্রীর ছায়াসঙ্গী হয়েই আছেন রকিব। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়ত দেখছে নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ