1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভূমিকম্প : সিরিয়ায় উদ্ধারকর্মী হয়ে গেল ৩০০ রুশ সেনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫২ Time View

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় উদ্ধার তৎপরতায় অংশ নিতে গেছে রাশিয়ার ৩০০-এর বেশি সেনা সদস্য। একই সঙ্গে পাঠানো হয়েছে বিশেষ সামরিক সরঞ্জামের ৬০টি ইউনিট।
সিরিয়ায় অবস্থানরত রাশিয়ান বাহিনীর দেয়া তথ্যের বরাতে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
এতে বলেছে, রুশ সেনারা ধ্বংসস্তূপ পরিষ্কার করতে এবং ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উদ্ধার কাজে ৩০০-এর বেশি সেনা সদস্য ও বিশেষ সামরিক সরঞ্জামের ৬০টি ইউনিট অংশ নিয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে নানা ঘটনার প্রেক্ষাপটে ইউক্রেনে হামলা চালানো শুরু করে রাশিয়া। রুশ সেনারা একদিকে ওই দেশটিতে হামলা চালাচ্ছে, আরেক দিকে তাদেরই সহকর্মীরা অংশ নিচ্ছেন সিরিয়ায় উদ্ধারকাজে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শুধু উদ্ধার কাজেই নয় বরং খাবারের প্যাকেট, জীবাণুনাশক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের মানবিক সহায়তা পয়েন্টগুলোতেও পৌঁছে দেয়া হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি ভোররাত ৪টা ১৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার তথ্যমতে, প্রথমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
এরপর অন্তত ১০০ বার কেঁপে ওঠে (আফটার শক) এ দুই দেশ। তবে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল পরদিন দুপুর দেড়াটার দিকে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি। ভূমিকম্পে ধসে পড়েছে হাজারো বাড়ি, হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন স্থাপনা। দু দেশের হাজার হাজার মানুষ আহত হন; গৃহহীন হয়ে পড়েন অনেকে।
দু দেশে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে এরই মধ্যে। তুরস্কে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৬৩৪ জনে। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৭৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ