1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে

করোনা : বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যু কমেছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৪ Time View

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এক এক লাখেরও কম মানুষ আক্রান্ত হয়েছেন। আর একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাস কেড়েছে সাড়ে ৩শ জনেরও বেশি মানুষের প্রাণ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৯৪ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৩৬৯ জন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯৮ হাজার ৮৯৮ জন। আর মৃত্যু হয়েছিল ৪৮১ জনের।
কয়েকদিন ধরে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ ধারা এখনো অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৭৪০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ হাজার ১৯৯ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২ হাজার ৩৪৭ জন আক্রান্ত হয়েছেন রাশিয়ায়।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জন মারা গেছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়।
এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৬ লাখ ২০ হাজার ৩৯৪ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮২ হাজার ৫৬৯ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ