1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

ভিয়ারিয়ালকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৯ Time View

শুরুতেই জালের দেখা পেলেন পেদ্রি। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ানো ম্যাচে সেটাই গড়ে দিল ব্যবধান। ভিয়ারিয়ালের বিপক্ষে কঠিন বাধা পেরিয়ে গেল বার্সেলোনা। লা লিগায় শিরোপার লড়াইয়ে সুসংহত করল শীর্ষস্থান। ভিয়ারিয়ালের মাঠে রোববার রাতে ১-০ গোলে জিতেছে শাভি এর্নান্দেসের দল। এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেল এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা।
রবের্ত লেভানদোভস্তি শুরুর দিকেই জাল কাঁপাতে পারতেন। কিন্তু প্রতিপক্ষ গোলকিপার পেপে রেইনার কাছে সরাসরি শট নেওয়ায় সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। তবে সফল পাস দেওয়ার ক্ষেত্রে ভাগ্য সহায় ছিল পোলিশ তারকার। ১৮ মিনিটে তার অ্যাসিস্টেই জয়সূচক গোলটি করেছেন পেদ্রি।
৮ মিনিট পর বার্সার সমন্বিত আক্রমণ থেকে আবারও গোল করার সুবর্ণ ছিল লেভানদোভস্কির। কিন্তু রেইনা বুদ্ধিদীপ্ত চেষ্টায় রুখে দেন তার শট।
অথচ পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল স্বাগতিক ভিয়ারিয়াল। কিন্তু সুবর্ণ সুযোগগুলো তৈরি করতে পেরেছে কাতালান জায়ান্টরাই। আক্রমণ-প্রতিক্রমণে জমে ওঠা খেলায় রাফিনহা ও লেভানদোভস্কি বেশ কয়েকবার ব্যবধান বাড়ানোর কাছে চলে এসেছিলেন। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। পাশাপাশি কড়া ট্যাকলের ছড়াছড়িও ছিল। ৩৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন প্রতিপক্ষ মিডফিল্ডার ফ্রান্সিস কুকেলিন। তবে পরিস্থিতি সামাল দিতে রেফারি আলেহান্দ্রো হার্নান্দেস ৮টি হলুদ কার্ড বের করেছেন। দুই দলই কার্ড দেখেছে ৪টি করে।
এইজয়ে ২১ ম্যাচে বার্সার সংগ্রহ দাঁড়ালো ৫৬ পয়েন্টে। তারা অবস্থান করছে শীর্ষে। দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ