1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭১ Time View

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৩৪৫ জন। আগের দিন (শনিবার) মৃত্যু হয়েছিল ৭৮০ জনের এবং শনাক্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

রোববার (১২ ফেব্রুয়ারি) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত জাপানে। দেশটিতে শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৩৭১ জন এবং মারা গেছেন ১৮১ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৫১ জন। তাইওয়ান মৃত্যু ৮২ জন এবং আক্রান্ত ১৮ হাজার ৩০০। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু ১৬ জন এবং আক্রান্ত ১২ হাজার ৬৬৫ জন। ব্রাজিলে মৃত্যু ১২ জন এবং আক্রান্ত ২ হাজার ১৯৩।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৫৩২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৮১ হাজার ৮৪৮ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ২৫৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ