1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের এক ধাপ উন্নতি, ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইইউ নেতাদের কাছে যুদ্ধবিমান চাইলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৪ Time View

ইউক্রেনকে যুদ্ধবিমান ও অস্ত্র সরবরাহ করতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি জেলেনস্কির দ্বিতীয় বিদেশ সফর।
তিনি বলেছেন, ‘আমাদের সহযোগিতার গতিশীলতা বাড়াতে হবে। রুশ আগ্রাসন বাড়ার আগেই এটি করতে হবে। ’
বেশকিছু ইইউ নেতা ইতোমধ্যেই জোর দিয়ে বলেছেন যে, যুদ্ধবিমান নিয়ে সিদ্ধান্ত হবে সম্মিলিত পদক্ষেপ। যদিও অনেকে জনসম্মুখে এই বিতর্কটি এড়াতে আগ্রহী।
এর আগে ইউরোপীয় পার্লামেন্টে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানানো হয়।
জেলেনস্কি বলেছেন, কিছু চুক্তি করা হয়েছে যা ইতিবাচক ছিল। কিন্তু এখনো এগুলো প্রকাশ হয়নি।
এদিকে ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে যুক্তরাজ্য বলেছে, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যুক্তরাজ্য ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেবে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জানিয়েছেন, তার দেশ শুধুমাত্র ‘ন্যাটো গঠনের মধ্যেই’ কাজ করতে পারে। অন্যদিকে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, বিষয়টি নিয়ে বন্ধ দরজার পেছনে আলোচনা করা উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ