1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭২ Time View

ভয়াবহ ভূমিকম্পে তছনছ তুরস্ককে সহায়তা দেবে বাংলাদেশ। এ জন্য একটি উদ্ধারকারী দল তুরস্কে পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক এসএমএসে জানান, বাংলাদেশ সরকার সহায়তা দিতে চেয়েছে। তারা আজ অথবা আগামীকাল উদ্ধারকারী দল পাঠাতে পারে।
সোমবার সকালে প্রাণঘাতী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। শক্তিশালী এই ভূমিকম্পে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৩৭২ বলে নিশ্চিত করেছে সিএনএন। এর মধ্যে তুরস্কে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৯২১ জন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ‘আশা করা হচ্ছে আগামীকাল উদ্ধারকারী একটি দল তুরস্কের উদ্দেশে রওনা দেবে। প্রাথমিকভাবে সেনা ও দমকল বাহিনীর কয়েকজন সদস্যকে এই দলে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আমরা কাজ করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ