1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

করোনা : ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে ৭৩১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭৩ হাজার ২৫১ জনে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৭৩৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৫৯৪ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ৪১ হাজার ৩৭০ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৪ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৩৮৮ জনে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় জাপানে মারা গেছেন ১২৪ জন। এ নিয়ে জাপানে মৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯ হাজার ৬০১ জনে। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১২ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৬০ হাজার ৩১৭ জন।
এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৮৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৪৫ লাখ ৯ হাজার ২৬১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৪৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ১৬ লাখ ২৬ হাজার ১৪৭ জন।
বিশ্বে সর্বাধিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৪৩৯ জনে। একদিনে রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৮২৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার ৭৭৪ জন।
এছাড়া একদিনে মেক্সিকোতে ৮২ জন, তাইওয়ানে ৬৩ জন, রাশিয়ায় ৪০ জন, রোমানিয়ায় ৪৩ জন, কানাডায় ৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ১৮ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে এসময়ে করোনায় কারো মৃত্যু না হলেও করোনা শনাক্ত হয়েছে ১৩ জনের। এ পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৩ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৯২২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ