1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ধুম ৪-এ শাহরুখকে নিয়ে গুঞ্জন!

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৬ Time View

গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকেই বক্স অফিসে চলছে ‘পাঠান’–ঝড়। এই ছবি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফেরা শাহরুখ খানকে নিয়ে দর্শক মহলে উত্তেজনার শেষ নেই। ‘পাঠান’-এর বিশ্বজুড়ে ব্যবসা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। শাহরুখ ভক্তরা আনন্দে আত্মহারা। তবে এর মাঝে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর।
‘পাঠান’-এর সাফল্য স্বাভাবিকভাবেই বাণিজ্যিক মহলে শাহরুখের চাহিদা বাড়িয়ে তুলেছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি একটি বিজ্ঞাপনের মডেল হবেন শাহরুখ। এত দিন ধরে যার মডেল ছিলেন আমির খান। তাকে সরিয়ে এবার তার জায়গায় নেওয়া হচ্ছে শাহরুখকে।
‘পাঠান’-এর সাফল্য আর ‘লাল সিংহ চড্ডা’র আশানুরূপ ফল না হওয়াই কি এই অদল বদলের কারণ? তা যদিও এখনও সঠিকভাবে জানা যায়নি। ইতিমধ্যেই, প্রচুর নামী সংস্থার মুখ শাহরুখ। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক নাম।
শোনা যাচ্ছ, বহু হিন্দি ও দক্ষিণী ছবির পরিচালক চিত্রনাট্য শোনাতে হাজির হয়েছেন ‘মান্নত’-এ। গুঞ্জন রয়েছে ‘যশরাজ ফিল্মস’ ‘ধুম ৪’-এর পরিকল্পনাও করে ফেলেছেন যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যাবে শাহরুখকে। ২০২৩ সালের জুলাই মাসে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ছবি ‘জওয়ান’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ