1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন

বিশ্বজুড়ে করোনায় ঝরল আরও ১৩শ প্রাণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯২ Time View

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ১ হাজার ৩০১ জন মারা গেছেন। আগের দিনের তুলনায় ১০০ জন বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৬৫ হাজার ৯৬৭ জন।
এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ১০৪ জন।
আগের দিনের তুলনায় নতুন শনাক্ত বেড়েছে প্রায় দুই হাজার। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার ৩৫১ জনে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দেশ জাপানে। দেশটিতে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫৫ হাজার ৫৩৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ হাজার ২৬৫ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানিও হয়েছে জাপানে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ১৫৪ জনের মৃত্যু হয়েছে জার্মানিতে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ