1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ফের ইউএনডিপির শুভেচ্ছা দূত জয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৮ Time View

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে দ্বিতীয়বারের মত নিয়োগ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক ও উন্নয়নকর্মী জয়া আহসান।

দুই বছরের জন্য ইউএনডিপির নিয়োগ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে বলে সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জয়া আহসান ২০২২ সাল থেকে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। তিনি আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন। এই সময়ে তিনি মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

জয়া আহসান বলেন, পুনরায় শুভেচ্ছা দূত হতে পেরে আনন্দিত। আমি এসডিজি বিষয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় থাকবো।

তিনি আরও বলেন, এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে, আমাদের পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জয়া আহসানের মত একজন, যিনি শুধু জনপ্রিয় শিল্পীই নন, পাশাপাশি উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, এমন একজন ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়াতে আমরা খুব খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ