1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৬ Time View

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৫০৪ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ২২ হাজার ৬৪৭ জন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৪৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ২৬৪ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯১ জন এবং মারা গেছেন ১৬৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৬০ জন এবং মারা গেছেন ৫৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ১৮২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ২৪ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৯২ জন এবং মারা গেছেন ৪৫ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৮৭ জন এবং মারা গেছেন ৩২ জন।

একইসময়ে, ইরানে আক্রান্ত হয়েছেন ৯৮ জন এবং মারা গেছেন ২ জন। মেস্কিকো আক্রান্ত হয়েছেন ৫৪০ জন এবং মারা গেছেন ৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬০ জন এবং মারা গেছেন ৪ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন এবং মারা গেছেন ১২ জন। অস্ট্রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮২ জন এবং মারা গেছেন ২৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯ জন এবং মারা গেছেন ৬ জন। ইসরাইলে আক্রান্ত হয়েছেন ৮৭২ জন এবং মারা গেছেন ১৬ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ৮৯ জন এবং মারা গেছেন ৪ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ১১০ জন এবং মারা গেছেন ৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৩৬১ জন এবং মারা গেছেন ১৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৮৬১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৬২ হাজার ২৩২ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৬৪২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ