1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনা-৩ আসনের প্রতিটি ম-পে হুইপ বকুলের আর্থিক অনুদান ও বস্ত্র উপহার ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত ২৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ৬৮ Time View

বুরকিনা ফাসোতে রোববার ও সোমবার দুটি সশস্ত্র হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনী জানায়, দেশের উত্তরাঞ্চলে নাইজারের সঙ্গে সীমান্তবর্তী ফালাংউতু এলাকায় একটি সেনা ইউনিট আক্রমণের মুখে পড়ে। এতে ১০ জন সৈন্য, স্বেচ্ছাসেবক বাহিনীর দুই সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সেনাবাহিনী জানায়, হামলার পর ঘটনাস্থলে ১৫ জন হামলাকারীর মৃতদেহ পাওয়া গেছে।
সোমবার পৃথক বিবৃতিতে দেশের দক্ষিণাঞ্চলে আইভরি কোস্টের সীমান্তবর্তী ক্যাসকেডস অঞ্চলের গভর্নর কর্নেল জিন চার্লস ডিট ইয়েনাপোনো সোম বলেন, রোববার হামলার পর ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে। তারা সবাই বেসামরিক নাগরিক।
গভর্নর বলেন, সশস্ত্র ব্যক্তিরা আট জন নারী ও ১৬ জন পুরুষ যাত্রীবাহী দুটি গাড়ি থামায়। নারীদের ও একজন পুরুষকে ছেড়ে দেয় তারা। বাকি পুরুষদের হত্যা করা হয়।
তিনি বলেন, এই সোমবার (৩০ জানুয়ারি) লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে মৃতদেহগুলো পাওয়া গেছে। তাদের শরীরে গুলির ক্ষত চিহ্ন রয়েছে।
আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কযুক্ত বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে পশ্চিম আফ্রিকার সাহেল রাজ্য এবং এর প্রতিবেশী মালি ও নাইজার।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ