1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শঙ্কামুক্ত নন আগুনে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ৮১ Time View

রাজধানীর মিরপুরের পল্লবীতে শুটিং স্পটে দগ্ধ নাট্য অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থা গত দুই দিনের মতো এখনো অপরিবর্তিত। মাঝে কিছুটা ভালো হলেও পরবর্তী সময়ে তার রক্তে প্লাজমা কমতে থাকে। বর্তমানে তাকে প্লাজমা দেয়া হচ্ছে।
হাসপাতালের এইচডিইউতে রেখেই চলছে চিকিৎসা। শারীরিক অবস্থা বুঝে এই অভিনেত্রীকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, তার অবস্থা আজও একই রকম রয়েছে। তেমন পরিবর্তন হয়নি। আমরা তাকে নিয়মিত দেখভাল করছি। সেরে উঠতে একটু সময় লাগবে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, শারমিন আঁখির শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। বর্তমানে তিনি ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি আছেন। তাকে আমরা এখন পর্যন্ত শঙ্কামুক্ত বলতে পারছি না।
শনিবার (২৮ জানুয়ারি) মিরপুরের একটি শুটিংবাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হন অভিনেত্রী শারমিন আঁখি। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তিন দিন ধরে তার চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ