1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

জারদারির বিরুদ্ধে ফের হত্যা চক্রান্তের অভিযোগ ইমরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৫১ Time View

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি গুপ্তহত্যার নতুন চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
স্থানীয় সময় শুক্রবার সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে ইমরান এ অভিযোগ করেন বলে দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে।
পিটিআই চেয়ারম্যানের ভাষ্য, তাকে গুপ্তহত্যা করতে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জারদারি।
“বর্তমানে তারা ‘প্ল্যান সি’ নিয়েছে এবং এর নেপথ্যে আসিফ জারদারি। তার হাতে দুর্নীতির বিপুল পরিমাণ অর্থ, যেগুলো তিনি সিন্ধু রাজ্য সরকার থেকে লুট করে নির্বাচনে জয়ের পেছনে ব্যয় করেছেন”, বলেন ইমরান।
‘তিনি (জারদারি) সন্ত্রাসী একটি গোষ্ঠীকে অর্থ দিয়েছেন এবং শক্তিশালী সংস্থার লোকজন তাকে সহায়তা করছে। এটা তিন দিক থেকেই ঠিক করা হয়েছে এবং তারা দ্রুতই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে’, যোগ করেন তিনি।
ক্রিকেটার থেকে পুরোদস্তুর রাজনীতিক ইমরানের অভিযোগ, জারদারির সঙ্গে আরও তিনজন রয়েছেন যারা এ চক্রান্তে জড়িত, তবে ওই তিনজন কারা, সেটি প্রকাশ করেননি সাবেক প্রধানমন্ত্রী।
গুপ্তহত্যা চক্রান্তের বিষয়টি প্রকাশ্য আনার বিষয়ে পিটিআই চেয়ারম্যান বলেন, ‘আপনাদের কাছে বিষয়টি এ কারণে জানাচ্ছি যে, যদি আমার সঙ্গে কিছু ঘটে, তাহলে জাতির উচিত এর নেপথ্যের লোকজনকে চিনে রাখা, যাতে করে কখনোই জাতির কাছ থেকে ক্ষমা না পায় তারা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ