1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ফারুকীকে ‘ফারাজ’ নির্মাতার শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৭৩ Time View

মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল।’ প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি। অবশেষে এখন আর ছবিটি মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই বলে ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল কমিটি। ইতোমধ্যে তাদের কাছ থেকে মুক্তির সবুজ সংকেতও পেয়েছে গেছেন ছবিটির নির্মাতা ফারুকী। তবে শর্তসাপেক্ষে ছবিটি মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত।

দীর্ঘ প্রতীক্ষার পর আনন্দের খবরটি নিজের সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার করেছেন নির্মাতা। আর সেই পোস্টের কমেন্ট বক্সেই ঝড় উঠেছে তার ভক্ত-অনুরাগীদের। সেখানেই ফারুকীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।

তবে এত শুভেচ্ছা বার্তার মধ্যে নেটিজেনের চোখ আটকে গেল একজন বিশেষ ব্যক্তির মন্তব্যে। আর সেটি করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা হানসাল মেহতা। যিনি ‘ফারাজ’ ছবিটির পরিচালক।

ফারুকীকে ‘বন্ধু’ সম্বোধন করে হানসাল মেহতা লেখেন, অনেক অভিনন্দন জানাই বন্ধু তোমাকে। অন্যপাশ থেকে জানাই ভালোবাসা। প্রতিবেশী দেশ থেকে বন্ধুর এমন শুভেচ্ছা বার্তায় সাড়া দিয়েছেন ফারুকীও। ‘হার্ট’ ইমোজিতে তিনিও জানিয়েছেন ভালোবাসা। লিখেছেন, অবশ্যই কমরেড।

জানা গেছে, আগামী দুই শুক্রবারের যেকোনো একটিতে হলে ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ফারুকী। অর্থাৎ বলিউডের ‘ফারাজ’, যেটা মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। সেটি মুক্তির আগেই দেশের মানুষের সামনে নিজের ছবিটি মেলে ধরতে চান এই নির্মাতা। প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশে দুটি ছবি নির্মাণ করা হয়েছে। তবে দুটো ছবির মুক্তি নিয়েই চলছে নানামাত্রিক বিতর্ক। কিন্তু এরমধ্যে বলিউডের ‘ফারাজ’ মুক্তির তারিখ চূড়ান্ত হলেও ঢালিউডের ‘শনিবার বিকেল’ এতদিন আটকে ছিল সেন্সর বোর্ডে। তবে দীর্ঘদিন চেষ্টার পর অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ