1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সুকেশের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন নোরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৭০ Time View

দুই শ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় ইডির জেরার মুখে পড়েছেন নোরা ফাতেহি। ওই মামলার আরেক অভিযুক্ত হলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। সম্প্রতি জ্যাকলিনের পর এবার সুকেশের বিরুদ্ধে মুখ খুলেছেন বলিউডের এই অভিনেত্রী।

দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সুকেশের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিয়েছেন নোরা। অভিনেত্রী বলেন, বান্ধবী হওয়ার পরিবর্তে বিলাসবহুল গাড়ি-বাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুকেশ। ইডির কাছে এমন জবানবন্দিই দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

আদালতে জবানবন্দিতে নোরা বলেন, পিঙ্কি ইরানির মাধ্যমে অভিনেত্রীর এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন সুকেশ। ওই সময় সুকেশকে তিনি চিনতেন না। এমনকি তার সঙ্গে কখনও সামনাসামনি আলাপ বা ব্যক্তিগত সম্পর্ক ছিল না বলে জানান তিনি।

অভিনেত্রীর দাবি, ওই মামলার তদন্ত চলাকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর দপ্তরে সুকেশকে প্রথমবার দেখেছেন নোরা।

তিনি আরও বলেন, পিঙ্কি ইরানি আমাকে বলেন যে সুকেশের জন্য জ্যাকলিন ফার্নান্ডেজও লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু বান্ধবী হিসেবে আমাকেই পছন্দ করেছেন সুকেশ। এ ছাড়া বলিউডের এমন অনেক নায়িকা রয়েছেন, যারা সুকেশের সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।

সুকেশের সঙ্গে পরিচয় না থাকা সত্ত্বেও কেন তার দেওয়া বিলাসবহুল গাড়ি উপহার নিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে নোরা বলেন, সুকেশ নন। পিঙ্কি ইরানি চেন্নাইয়ের এক অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে আমাকে ওই বিএমডব্লিউ গাড়িটি উপহার দিয়েছিলেন। সুকেশ যে একজন প্রতারক ও ২০০ কোটি টাকার তছরুপ মামলায় জড়িত সেটা জানতেন না তিনি। তা ইডির গ্রেপ্তারির পরেই জানতে বলে জানান নোরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ