1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নতুন লুকে চমক দিলেন ইলিয়াস কাঞ্চন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৮৩ Time View

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। সেই সঙ্গে সড়ক আন্দোলনের নানা কার্যক্রমের সঙ্গেও তিনি সব সময় নিয়োজিত থাকেন। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি তিনি। এবার ভিসতা ইলেকট্রনিক্সে পরিচালক হিসেবে যোগ দিলেন এ অভিনেতা।

প্রতিষ্ঠানটির নতুন বিজ্ঞাপনচিত্রে অ্যাকশন হিরোর ভূমিকায় পর্দায় হাজির হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। এক মিনিটের সেই টিভিসিতে হেলিকপ্টার নিয়ে মাফিয়া নগরে প্রবেশ করবেন তিনি। এরপর বিশাল ভার্চুয়াল দুনিয়ায় প্রবেশ করবেন, যেখানে প্রযুক্তির নানা অগ্রগতির তথ্য দেবেন। সম্প্রতি পূর্বাচলে টিভিসিটির চিত্রধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক উদয় হাকিম জানান, ওয়েস্টার্ন মুভির আদলে টিভিসির চিত্রনাট্য করা হয়েছে। সেই সঙ্গে ভিএফএক্সের মাধ্যমে আধুনিক প্রযুক্তির একটি ডেমোনেস্ট্রেশন থাকছে। যেখানে ভার্চুয়াল জগতের নানা ডাইমেনশন তুলে ধরা হয়েছে।

অন্যদিকে নির্মাতা শেখ মোহাম্মদুল্লাহ নান্টু বলেন, এই কাজটির মূল ফোকাস ছিল প্রযুক্তিগত অগ্রগতির দিকটি তুলে ধরা। ফাইনাল প্রোডাকশন শেষ পর্যায়ে। ভিএফএক্সের কাজও প্রায় শেষ। খুব শিগগির এটি অনলাইন এবং টিভি প্ল্যাটফর্মে প্রচারে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ