1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আবারও প্রেমে মজেছেন সেলেনা গোমেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ৮৩ Time View

জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ আবারো নতুন করে প্রেমে মজেছেন! সাম্প্রতিক প্রতিবেদন অন্তত সেটাই বলছে। থমকে থাকা জীবনে আবার প্রেম খুঁজে পেয়েছেন গায়িকা। পশ্চিমা মিডিয়ায় দাবি করা হচ্ছে, দ্য চেইনস্মোকারস খ্যাত ডিজে ড্রিউ ট্যাগার্টের সঙ্গে ডেটিং করছেন এই গায়িকা। ড্রিউ ট্যাগার্ট কয়েকমাস আগে স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ জবসের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছেন।
ইউএস উইকলিকে একটি বিশেষ সূত্র জানিয়েছে, গোমেজ-ট্যাগার্ট এখনো তাদের রোমান্সের বিষয়টি লুকিয়ে রেখেছেন তবে তারা নিয়মিত ডেটিং করছেন। তারা শুধুমাত্র ভিআইপি ক্লাবগুলোতে সাক্ষাৎ করছেন। এদিকে একজন অভ্যন্তরীণ সূত্র বলেছেন, এই জুটি একে অপরকে জানার জন্য নিয়মিত ডেটিং করছেন। ডেটিংয়ে তারা বোলিং ক্লাব এবং সিনেমায় যাচ্ছেন।

গোমেজ-ট্যাগার্ট এর রোমান্সের খবরটি সামনে আসে ট্যাগার্ট এবং ইভের বিচ্ছেদের কয়েক মাস পরে। ট্যাগার্ট এবং ইভ গত গ্রীষ্মে ডেটিং করেছিলেন কিন্তু সেপ্টেম্বরে তাদের সম্পর্ক বিচ্ছেদে রুপ নেয়। বিভিন্ন সূত্রের দাবি, তাদের সম্পর্ক গ্রীষ্মের শুরুতেই হয়েছিল এবং একটি বন্ধুত্বপূর্ণ নোটের মাধ্যমেই শেষ হয়েছে।
এদিকে জাস্টিন বিবারের সঙ্গে বহুল আলোচিত সম্পর্কের বিচ্ছেদের পর সেলিনা জনসমক্ষে আর কাউকে ডেট করেননি। ২০১১ সাল থেকে ডেটিং করেছেন গোমেজ-বিবার এবং শেষ পর্যন্ত ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। জাস্টিন বিবার হেইলিকে বিয়ে করলেও সেলেনা গোমেজ দীর্ঘদিন ধরেই একা রয়েছেন। বিবারের পর এই প্রথমবারের মতো ট্যাগার্টের সঙ্গে নাম জড়াল গায়িকার।
খবর দ্য মিরর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ