1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ডিভোর্স নিয়ে রহস্যঘেরা পোস্ট নচিকেতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ৭৮ Time View

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী ও বাস্তবধর্মী গানের জন্য ব্যাপক জনপ্রিয় দুই বাংলার শ্রোতা-দর্শকদের কাছে। সম্প্রতি রহস্যময় একটি স্ট্যাটাস দিয়েছেন এই গায়ক। যেখানে ডিভোর্সের কথা উল্লেখ করেছেন তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন নচিকেতা। ওই পোস্টে তিনি লিখেছেন, অবশেষে ডিভোর্সটা হয়েই গেল! তবে কার ডিভোর্স হয়েছে সেটা খোলাসা করেননি তিনি।

কিন্তু অনেকেই ধারণা করছেন হয়ত নতুন কোনো গান আসছে এই সংগীতশিল্পীর। যার শিরোনাম হতে পারে, ‘যা! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।

আর এই স্ট্যাটাসটি দেওয়ার পরই নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে নচিকেতার কমেন্ট বক্সে। তার অধিকাংশ ভক্ত-অনুরাগীই জানতে চেয়েছেন এই পোস্টের রহস্য আসলে কী।

প্রসঙ্গত, নচিকেতা চক্রবর্তী ১৯৯০-এর দশকে ‘এই বেশ ভাল আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তার গান সব স্তরের শ্রোতা-দর্শকরাই খুব পছন্দ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ