1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

ওয়াটসনের অর্ধশতকে অস্ট্রেলিয়ার জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫৭ Time View

অ্যায়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। নিজেদের উদ্বোধনী ম্যাচে শেন ওয়াটনসনের অর্ধশতকে অসিরা সাত উইকেটে হারিয়েছে আইরিশদের।

আয়ারল্যান্ড: ১২৩/৭ (ওভার ২০)
অস্ট্রেলিয়া: ১২৫/৩ (ওভার ১৫.১)
ফল: অস্ট্রেলিয়া সাত উইকেটে জয়ী

প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় আইরিশরা। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ড। শেন ওয়ানটসনের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দেন আইরিশ অধিনায়ক।

পোর্টারফিল্ড বিদায় নেওয়ার পর আরও তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। পল স্টারলিংকে (৭) স্টার্ক, এড জয়েসকে (১৬) ম্যাক্সওয়েল এবং উইলসনকে (৫) আউট করেন ব্রাড হগ। পঞ্চম উইকেটে দলের হার ধরেন নাইল ও’ ব্রায়েন ও কেভিন ও’ ব্রায়েন। এই জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৫২ রান। ব্যক্তিগত ২০ রানে ওয়াটসনের দ্বিতীয় শিকার হন নাইল।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে কেভিন ও’ ব্রায়েনের ৩৫ রানে ভর করে সাত উইকেটে ১২৩ রান করতে পারে আয়ারল্যান্ড। ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন শেন ওয়াটসন। এছাড়া দুটি উইকেট নেন মিচেল স্টার্ক।

জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছায় অস্ট্রেলিয়া। তখনো বাকি ছিলো ২৯ বল। ৩০ বলে ৫১ রান করেন শেন ওয়াটসন। পাঁচটি চার ও তিনটি ছয়ের মার ছিলো ওয়াটসনের ইনিংসে। এছাড়া ২৬ রান করেন ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, মাইকেল হাসি, ক্যামেরন হোয়াইট, গ্লেন ম্যাকওয়েল, ম্যাথু ওয়াডে, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ব্রাড হগ, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।

আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টারলিং, এড জয়েস, নাইল ও’ব্রায়েন, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, আলেক্স কুসাক, ট্রেন্ট জনস্টন, নিগেল জোনেস, জর্জ ডকরেল ও বয়ড রানকিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ