1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পুরুষদের আমি ঘৃণা করি : মধুমিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মধুমিতা সরকার। নিজের কাজের প্রতি সবসময়ই সিরিয়াস থাকেন এই অভিনেত্রী। যে কাজটাই করেন না কেন, মনোযোগ দিয়ে করেন তিনি। তবে কাজের বাইরে মাঝে মধ্যেই সমালোচনার শিকার হন মধুমিতা।

ব্যক্তিগত জীবনে অনেক টানাপোড়েন দেখেছেন এই অভিনেত্রী। সংসার জীবনও টেকেনি খুব বেশিদিন। বিয়ের খবর সামনে না আসলেও বিচ্ছেদের খবর পায় এই দম্পতির ভক্ত-অনুরাগীরা। তার পর থেকেই ক্যারিয়ারেই মনোনিবেশ করেছেন ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরুষদেরকে ঘৃণা করেন বলে জানিয়েছেন মধুমিতা। অভিনেত্রী এখনও সিঙ্গেল কিনা জানতে চাইলে, জবাবে তিনি বলেন, আমি আমার কাজের সঙ্গে অনেক কমিটেড। আর বিশ্বাস করুন আমি পুরুষদের আমি ঘৃণা করি। আপাতত কোনো পুরুষকে নিয়ে আমি ভাবছি। ক্যারিয়ারেই ফোকাস করেছি। তবে কি কারণে, এতটা ঘৃণা করেন সে বিষয়ে কিছু খোলাসা করেননি এই অভিনেত্রী।

প্রসঙ্গত, টলিউডের অন্যতম ‘হ্যাপেনিং কপল’ ছিলেন সৌরভ-মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে লুকিয়ে আইনিভাবে বিয়ে করেন তিনি। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই বিচ্ছেদ হয়ে যায় এই তারকা দম্পতির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ