1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৫০ Time View

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে শনাক্তের হার দুটোই বেড়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় চারশে। একইসঙ্গে বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৭২৬ জন।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৩৬০ জন, যা গত দিনের তুলনায় প্রায় ৩০ হাজার বেশি। নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ২৩ হাজার ১২৯ জন।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৪৩৯ জন। সংক্রমিত হয়ে মারা গেছেন ৬৭ লাখ ২২ হাজার ৯৯ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ১০ লাখ ৬২ হাজার ২৫২ জন।
বর্তমানে সংক্রিয় রোগীর সংখ্যা দুই কোটি ২১ লাখ ৭৪ হাজার ৬৩ জন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় রয়েছেন ৪৮ হাজার ৩৮৬ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৮ হাজার ৮৭৩ জন। সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ব্রাজিল ও জার্মানি।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে মাহমারিটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে মারা গেছে ৪৮৯ জন। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মারা গেছে ১১ লাখ ২৪ হাজার ১২৯ জন। নতুন প্রাণহানির তালিকার দ্বিতীয় অবস্থানে সংক্রমণের শীর্ষে থাকা জাপান। দেশটিতে নতুন করে মারা গেছে ৩৮১ জন। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে জার্মানি, ব্রাজিল, ফ্রান্স ও উত্তর কোরিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ