1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে নতুন কমান্ডার নিয়োগ রাশিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৫৫ Time View

ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দিতে রুশ বাহিনীর নতুন সামরিক কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বুধবার কমান্ডার হিসেবে সেনাবাহিনীর বর্তমান চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের নাম ঘোষণা করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল সের্গেই সুরোভিকিন গত অক্টোবর থেকে ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ অমান্য করে ইউক্রেনের বেশ কয়েকটি স্থানে নিষ্ঠুর কার্যক্রমের অভিযোগ উঠায় রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে সুরোভিকিনকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। এর জের ধরেই শীর্ষ কমান্ডারের পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে জেনারেল গেরাসিমভের অধীনে রুশ বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করবেন সুরোভিকিন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেন অভিযানরত সেনা সদস্যদের বিভিন্ন দলের মধ্যে সমন্বয়, রণকৌশল নির্ধারণ ও যুদ্ধে আমাদের সেনাদের নিহতের ঘটনা হ্রাসে একটি কার্যকর নেতৃত্বের প্রয়োজন ছিল। আমরা আশা করছি, নতুন শীর্ষ কমান্ডার তার দায়িত্ব দক্ষভাবে পালন করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ