1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

মা ডায়ানার মৃত্যুর পর একবার কেঁদেছিলেন প্রিন্স হ্যারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৯১ Time View

আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ার’ আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে একের পর এক বিস্ফোরক তথ্য দিচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি।
মঙ্গলবার বইটির মোড়ক উন্মোচনের আগে আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ১৯৯৭ সালে তার মা প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার মৃত্যুর পর শুধু একবার কেঁদেছিলেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি তার মায়ের মৃত্যুর পরের পরিস্থিতি জানান। তার ভাষ্য, শোকার্ত লোকজনের সামনে আবেগ প্রকাশ করতে পারেননি তিনি ও তার ভাই প্রিন্স উইলিয়াম।
প্রিন্সেস ডায়ানাকে সমাহিত করার পর কাঁদার কথা জানান হ্যারি।
ডিউক অফ সাসেক্স জানান, কেনসিংটন প্যালেসের বাইরে ফুল দিতে আসা লোকজনের মধ্যে হাঁটার সময় তিনি অপরাধবোধে ভুগছিলেন।
প্রিন্সেস হ্যারির আত্মজীবনীর বড় অংশজুড়ে রয়েছে ডায়ানার অনুপস্থিতি। অপ্রকাশিত বইটির নির্যাস ফাঁস হয়েছে এবং কিছু কপি এরই মধ্যে স্পেনে বিক্রি হয়েছে।
স্প্যানিশে অনূদিত নির্বাচিত অংশের কপি পেয়েছে বিবিসি, যার অনুবাদ করা শুরু করেছে সংবাদমাধ্যমটি।
আইটিভিতে হ্যারির সাক্ষাৎকার প্রকাশ হবে স্থানীয় সময় রোববার সন্ধ্যায়, যাতে ব্রিটিশ রাজপরিবারের এ সদস্য বলেন, মায়ের মৃত্যুর কয়েক দিন পর শোক জানাতে আসা লোকজনের সঙ্গে তিনি ও তার ভাইয়ের সাক্ষাতের ফুটেজগুলো দেখেছেন।
তিনি বলেন, ‘আমি সমাধিতে একবারের জন্য কেঁদেছি এবং বিষয়টি কতটা অদ্ভুত ছিল, সে বিষয়ে বিস্তারিত (স্পেয়ারে) লিখেছিৃ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ