1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের সেনাপ্রধান সৌদি সফরে গেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৭১ Time View

পাকিস্তানে অর্থ ও রাজনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সৌদি আরবে সফরে গেছেন নতুন সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিম। সরকারি সফরে সৌদির প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সিওএএস সৌদি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দেশের সামরিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হবে।
সৌদির প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদে সৈয়দ আসিম মুনিম এবং সৌদির প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের বৈঠক হয়েছে।
প্রিন্স খালিদ বিন সালমান এক টুইট বার্তায় জানান, ‘আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দিয়েছি। দ্বিপক্ষীয় সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক পর্যালোচনা করেছি এবং আমাদের সহযোগিতা জোরদার করার ওপায় নিয়ে আলোচনা হয়েছে।’
জেনারেল সৈয়দ আসিম মুনিম বিদায়ী বছরের নভেম্বরে দায়িত্ব নেন। সৌদিতে সফরের পর সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ