1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত হরমুজ প্রণালি নিয়ে মোজতবা খামেনির নতুন বার্তা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ১ হাজার উক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার

মেট্রোরেল এখন আর স্বপ্ন নয় বাস্তবতা : নৌ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৩৭ Time View

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যারা ভেবেছিল বাংলাদেশের অবস্থা শ্রীলংকা বা পাকিস্তানের মত হবে তাদের সেই ভাবনাকে মিথ্যা প্রমাণ করে বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নত দেশে রূপান্তরিত করেছেন। যার মধ্যে আমাদের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেল ও রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এগুলো এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। ইউরোপ ও আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে ভাবছে। এই বাংলাদেশ আগামীতে মাথাউচুঁ করে বিশ^ দরবারে নেতৃত্ব দেবে।
তিনি বলেন, দিনাজপুরের বোচাগঞ্জের আটগাঁও গ্রামে আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি বাংলাদেশে পরিচয় বহনে অগ্রণী ভুমিকা পালন করবে। এই ইনিস্টিউটের ছাত্রছাত্রীরা একদিন দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। বঙ্গবন্ধুর হত্যার পর যারা এই দেশকে শাসন করেছে তারাই কেউ দেশের জন্য কাজ করেনি। তারা শুধু সন্ত্রাস ও জাঙ্গীবাদকে মদদ দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকেই নিয়ে যাচ্ছে।
গতকাল ৭ জানুয়ারি শনিবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন।

আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি এর পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসন খালেদ মোঃ জাকি, সহকারি পুলিশ সুপার মোমিনুল ইসলাম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ এর সহকারি পরিচালক মোঃ কাওছার আলী, কর্ণেল ডঃ মকছেদ আলী, মন্ত্রিপরিষদের উপ সচিব আব্দুল বাছেদ প্রমুখ।
এর আগে প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওয়াতয় ২০২২-২০২৩ অর্থ বছরের প্রথম ও দ্বিতীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি, ছাত্রীদের মাঝে বাই সাইকেল, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে চেক এবং দূর্যোগ ব্যবস্থাপন ও ত্রান মন্ত্রণালয়ের প্রথম পর্যায়ের গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় নগদ অর্থ বিতরন, উপজেলা পরিষদ ক্যাম্পাসে আনসার ভিডিপি সদস্যদের জন্য ব্যারাক ভবনের শুভ এবং জনস্বাস্থ্য প্রকৌশলীর ৫তলা ভিতি বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ