1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের জন্য ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ৭০ Time View

যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনের জন্য ৩০০ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ওয়াশিংটনের এ প্যাকেজে ৫০টি ব্র্যাডলি এবং আরও কয়েক ডজন সাঁজোয়া যান রয়েছে।
যুক্তরাষ্ট্রের ২৮৫ কোটি এবং বিদেশি সামরিক অর্থায়নের ২২ কোটি ৫০ লাখ ডলারের এ সহায়তা প্যাকেজে কিয়েভের চাওয়া অত্যাধুনিক পশ্চিমা ট্যাঙ্কগুলো অন্তর্ভূক্ত নেই। তবে এখনো ইউক্রেন বাহিনীর জন্য উল্লেখযোগ্যসংখ্যক ফায়ার পাওয়ার সরবরাহ করা হবে।
উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী লরা কুপার সাংবাদিকদের বলেন, ‘আমরা এ পর্যন্ত ইউক্রেনকে সহায়তার যেসব প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে এটি সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ।’
প্যাকেজের বড় আইটেমগুলো হলো ব্যাডলিস যা ২৫ মিমি অটোকাননের জন্য ৫০০ টো (টিওডব্লিউ) অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল এবং ২৫০,০০০ রাউন্ড গোলাবারুদসহ আসে।
কুপার বলেন, ‘ব্র্যাডলি যানবাহনগুলো ইউক্রেনের প্রায় সব আবহাওয়ায় এবং ভূখ-ে বিশেষকরে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে জটিল যুদ্ধ কৌশল পরিচালনা করার ক্ষমতাকে আরো বাড়িয়ে তুলবে।’
এ ছাড়া এ প্যাকেজের আওতায় রয়েছে ১০০ এম-১১৩ এবং ৫৫ এমআরএপি সাঁজোয়া যান, ১৮ ১৫৫ মিমি স্ব-চালিত ছোট কামান বিশেষের পাশাপাশি আর্টিলারি গোলাবারুদ, মর্টার রাউন্ড, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ছোট অস্ত্র।
কুপার বলেন, স্ব-চালতি এসব কামান বিশেষ ইউক্রেনকে আগে দেওয়া কামানগুলোর তুলনায় দেশটিকে বৃহত্তর সুরক্ষা দেবে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন প্যাকেজকে ‘সময়োপযোগী এবং শক্তিশালী’ হিসেবে উল্লেখ করে এ সহায়তা প্যাকেজের প্রশংসা করেন।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ