1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পাক সেনাবাহিনীতে অভিনেত্রীদের ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়!

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৬৯ Time View

পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা অফিসার আদিল রাজার একটি মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ললিউডে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দাবি করেন, সেনাবাহিনীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে পাকিস্তানি অভিনেত্রীদের হানি ট্র্যাপ বা যৌন ফাঁদ হিসেবে ব্যবহার করে।
আদিল জানান, পাক সেনাবাহিনীতে অভিনেত্রীদের মধুচক্রের ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়। তবে শুধু এটি বলেই ক্ষান্ত দেননি এই আধিকারিক। নাম করেন বেশ কয়েকজন পাক অভিনেত্রীরও। যার মধ্যে রয়েছেন সজল খান।
এ নিয়ে বিতর্কের মধ্যেই ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন সজল। টুইটারে তিনি লিখেছেন, ‘এটা খুবই দুঃখের যে, আমাদের দেশ নৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কুৎসা চলছে। চরিত্রহনন করা হচ্ছে। যা মানবতার সবচেয়ে খারাপ দিক।’
তবে শুধু সজলই নন, সেনা আধিকারিক নাম করেছেন অভিনেত্রী কুবরারও। নাম এসেছে অভিনেত্রী মাহিরা খানেরও। সামাজিক মাধ্যমে কুবরা লিখেছেন, ‘প্রথমে চুপ করেছিলাম, কারণ এটা একটা মিথ্যা ভিডিও। কিন্তু যথেষ্ট হয়েছে। আমার দিকে কেউ আঙুল তুলবেন, আর আমি চুপ করে বসে থাকব! আদিল রাজা, কোনো অভিযোগ করার আগে প্রথমে প্রমাণ দিন।’
এমন বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফুসছেন উল্লেখিত অভিনেত্রীরা। এই মন্তব্যের জন্য আদিলকে ক্ষমা চাইতে বলেছেন তারা। ক্ষমা না চাইলে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ