1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দইয়ের স্বাদ নিয়েছি : মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৬৯ Time View

বাংলাদেশের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এই দেশে বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দই পর্যন্ত হরেক খাবারের স্বাদ নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। আজ রবিবার নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান।
পিটার হাস বলেন, আপনাদের অসাধারণ এই দেশটিতে আমার প্রথম বছরে সুশীল সমাজ প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিল্পী, সব দলের রাজনীতিবিদ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কর্মরত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি।
তিনি আরো বলেন, আপনাদের উষ্ণতম আতিথেয়তার জন্যও আমি কৃতজ্ঞ এবং আমি বিরিয়ানি থেকে শুরু মিষ্টি দই পর্যন্ত হরেক রকম খাবারের স্বাদ উপভোগ করেছি। নতুন বছরে আমরা আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছি। যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও নববর্ষের শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ