1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ Time View

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট তার ভ্যাটিকানের বাসভবনে মারা গেছেন। আজ শনিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেশ কিছুদিন ধরেই চিকিৎসকের অধীনে ছিলেন ৯৫ বছরের এই ধর্মগুরু। এর আগে গত বৃহস্পতিবার তার অসুস্থতার খবর জানান বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে তার সুস্থতার জন্য দোয়ার দরখাস্তও করেন। শেষমেশ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান ও একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট বয়সের কারণে স্বেচ্ছায় ইস্তফা দেন। বেনেডিক্টের পর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ