1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

মিসরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ Time View

মিসরের সুয়েজ ক্যানাল সিটি ইসমাইলিয়ায় বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত ও আরো চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র মতে, শুক্রবার নগরীর একটি আবাসিক এলাকার চেকপয়েন্টে দুজন সশস্ত্র ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা হামলা চালালে একজন হামলাকারী নিহত ও অপরজন পালিয়ে যায়।
নিরাপত্তা সূত্র হামলার ধরনকে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ হিসেবে উল্লেখ করে বলেছে, মিশরের মূল ভূখন্ডে প্রায় তিন বছরের মধ্যে এটি এ ধরনের প্রথম হামলা।
হাসপাতাল সূত্র থেকেও হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, মিসরে ২০১৩ সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে অস্থিরতা চলছে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ