1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

কিউইন গ্যাং চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ Time View

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির সাবেক রাষ্ট্রদূত কিউইন গ্যাং (৫৬)। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও সহকারীমন্ত্রী হুয়া চুনইয়িং শুক্রবার এক টুইটবার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।
টুইটবার্তায় তিনি বলেন, ‘চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাননীয় কিউইন গ্যাংকে অভিনন্দন। আমরা আশা করছি, তার নেতৃত্বে চীনের কূটনীতি এক উজ্জল অধ্যায়ে প্রবেশ করবে।’
চীনের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা পলিটব্যুরো কমিটির সদস্য করা হয়েছে সম্প্রতি। এ কারণেই নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার স্থলে এসেছেন যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা কিউইন গ্যাং।
কিউইন অবশ্য এমনিতেও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন উচ্চপর্যায়ের নেতা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হওয়ার আগে টানা ১০ বছর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং উপমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। সে সময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সান্নিধ্য আসার সুযোগ ঘটে তার এবং শির প্রায় প্রতিটি বিদেশ সফরে তার সঙ্গী হতেন কিউইন।
এ ছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে কমিউনিস্ট পার্টির প্রভাবশালী অংশ কেন্দ্রীয় কমিটির একজন সদস্যপদও পেয়েছেন তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি হলো চীন-ভারত সীমান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওয়াং ইর বিদায়ের পর এখন থেকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই ইস্যুটি দেখবেন কিউইন গ্যাং।
খবর পিটিআই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ