1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

রণবীরের আলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ Time View

বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসেন। তারা বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর নতুন জীবন শুরু করেন। এখন বলিউডের অন্যতম আলোচিত জুটি তারা।

রণবীর-আলিয়া জুটির অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, রসায়ন নজরকাড়া। ঘনিষ্ঠ ব্যক্তি, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারেন রণবীর-আলিয়া। কীভাবে ‘গাঙ্গুবাঈ’ অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা? এবার সামনে এলো সেই অদেখা ছবি। যা ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়

সম্প্রতি নেট দুনিয়ায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কেনিয়ার জঙ্গলের সামনে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। তার সামনে হাঁটু মুড়ে বসে রয়েছেন রণবীর। সম্ভবত অভিনেতার হাতে রয়েছে বাগদানের আংটি। আর রোমান্টিক কায়দায় আলিয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে চোখে পানি অভিনেত্রীর।

তিনি এক হাত দিয়ে মুখ ঢাকছেন। দুই তারকার এমন রোমান্টিক মুহূর্তের ছবি দেখে আপ্লুত তাদের অনুরাগীরা। বোঝাই যাচ্ছে, দুই তারকা যখন কেনিয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন, তখন সেখানেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ