1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৫৭ Time View

তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর মসনদে বসলেন কট্টরপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু। সরকার গঠন নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে তিনি শপথ নিলেন।
বৃহস্পতিবার ইসরায়েলের সবচেয়ে কট্টর ডানপন্থী রক্ষণশীল জোট সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন তিনি। এ নিয়ে তৃতীয় বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর মসনদে বসলেন নেতানিয়াহু।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন সরকার গঠনের বিষয়টি আস্থা ভোটে পাস হয়ে যাওয়ার পর তিনি শপথ নেন। আস্থা ভোটে সংসদের ১২০ সদস্যের মধ্যে ৬৩ জন নতুন সরকারের পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৫৪ জন।
নেতানিয়াহুর এই শপথগ্রহণ ইসরায়েলের ক্ষমতায় সবচেয়ে কট্টরপন্থীদের প্রত্যাবর্তন এবং এমন একটি সরকারের আগমন ঘটিয়েছে; যা ইতোমধ্যে ফিলিস্তিনিদের পাশাপাশি বামপন্থী ইসরায়েলিদের মাঝে ভয়ের সৃষ্টি করেছে।
৭৩ বছর বয়সী নেতানিয়াহু এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং তারপর ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ